ফতেহ (২০২৫) মুভি রিভিউ: সোনু সুদের দুর্দান্ত অ্যাকশন ও সাইবার ক্রাইম থ্রিলার





বলিউডের সাম্প্রতিক অ্যাকশন মুভি "ফতেহ" (২০২৫) মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। সোনু সুদ পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রটি পাঞ্জাবের একটি শান্ত গ্রামের সাধারণ ডেইরি ফার্মের মালিক ফতেহ সিং-এর গল্প বলে, যিনি অতীতে একজন দক্ষ বিশেষ এজেন্ট ছিলেন।


ফতেহ মুভিতে সোনু সুদ এবং অন্যান্য অভিনেতারা।
ফতেহ মুভিতে সোনু সুদ এবং অন্যান্য অভিনেতারা। 

গ্রামের একটি মেয়ে নিমরিট নিখোঁজ হওয়ার পর, ফতেহ মুম্বাইয়ে সাইবার অপরাধীদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস অভিযানে নামেন। সাইবার ক্রাইম, থ্রিল এবং হার্ডকোর অ্যাকশনের মিশ্রণে নির্মিত এই মুভিটি বলিউডের অ্যাকশন ফিল্মগুলোর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।


ফতেহ মুভিতে সোনু সুদ এবং জেকুলিন ।
ফতেহ মুভিতে সোনু সুদ এবং জেকুলিন । 


মুভির প্রধান আকর্ষণসমূহ:

🔹 সোনু সুদের দুর্দান্ত অভিনয়

ফতেহ সিং চরিত্রে সোনু সুদ তার সাইলেন্ট কিলার অ্যাটিটিউড দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তার চরিত্রের গভীরতা এবং একশন দৃশ্যে পারদর্শিতা প্রশংসনীয়।

🔹 হার্ডকোর অ্যাকশন ও থ্রিল

মুভিতে একাধিক ব্রুটাল ভায়োলেন্স দৃশ্য রয়েছে, যা রিয়ালিস্টিক ও এন্টারটেইনিং দুটোই। কিছু ফাইট সিন এবং গান ফাইটিং সিকোয়েন্স জন উইক স্টাইল অনুসরণ করেছে, যা বলিউডে খুব কম দেখা যায়।

🔹 অসাধারণ সিনেমাটোগ্রাফি

ক্যামেরার কাজ বেশ ভালো ছিল, যদিও কিছু শট ভিডিও গেমের মতো মনে হয়েছে। তবে একশন দৃশ্যগুলোতে একটুও বোরিং লাগবে না এবং সাসপেন্সের সঙ্গে টানটান উত্তেজনা ধরে রাখা হয়েছে।

ফতেহ মুভিতে সোনু সুদ এবং জেকুলিন অ্যাকশন দৃশ্যে।
ফতেহ মুভিতে সোনু সুদ এবং জেকুলিন অ্যাকশন দৃশ্যে। 


শেষ কথা

"ফতেহ" মুভিটি সাইবার ক্রাইম, থ্রিল এবং হার্ডকোর অ্যাকশনের পারফেক্ট ব্লেন্ড, যা বলিউডের সাম্প্রতিক অ্যাকশন ফিল্মগুলোর তুলনায় বেশ উপভোগ্য। যদি আপনি উচ্চমানের অ্যাকশন ও থ্রিলার মুভির ভক্ত হন, তাহলে এটি অবশ্যই দেখা উচিত!



আরো দেখুন: সেরা মালায়ালাম অ্যাকশন মুভি 2024